আসন্ন
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে পুলিশকে দেওয়া
হচ্ছে
৪০
হাজার
বডিওর্ন ক্যামেরা। সাবেক
আইজিপি
বেনজীর
আহমেদ
ও
সাবেক
অর্থমন্ত্রী আ
হ
ম
মুস্তফা কামালের মেয়ের
গড়ে
তোলা
প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে
ক্রয়
করা
এসব
ক্যামেরার নিরাপত্তা ও
কার্যকারিতা নিয়ে
প্রশ্ন
উঠছে
বিভিন্ন মহলে।
এসব
ক্যামেরা নিয়ে
সমস্যায় পড়ার
আশঙ্কজা করছেন
বিশেষজ্ঞরা।
ফ্যাসিস্ট আমলে
বিশেষ
সুবিধা
পাওয়া
পুলিশের আইজিপি
বেনজির
এবং
তদানীন্তন অর্থমন্ত্রী কামালের মেয়ে
নাফিসা
কামালের প্রতিষ্ঠান থেকে
ক্যামেরা কেনার
কারণে
নিরাপত্তা ঝুকিসহ
রয়েছে
সমালোচনাও। এরই
মধ্যে
মাঠ
পর্যায়ে ক্যামেরা পৌঁছে
গেলেও
তথ্য
দিতে
নারাজ
পুলিশের টেলিকম
বিভাগ।
এদিকে,
২৬৯
কোটি
টাকা
মূল্যের টেন্ডার বাগিয়ে
নিতে
এবং
বিদেশ
হতে
এই
৪০
হাজার
ক্যামেরা আমদানিতে রয়েছে
দুর্নীতির অভিযোগও।

0 Comments