Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

ভারত মহাসাগরে মার্কিন জাহাজে ভয়াবহ হামলা, অঞ্চলজুড়ে যুদ্ধের ‘দাবানল’!


ইরান-মার্কিন যুদ্ধ নাটকীয়ভাবে উন্মুক্ত জলসীমায় ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে যে তারা ভারত মহাসাগরে একটি আমেরিকান ডেস্ট্রয়ারকে আঘাত করেছে। খবর ইন্ডিয়ান টাইমসের।

আইআরজিসির মতে তারা শক্তিশালী এইহামলায় ইরান মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র "গদর-৩৮০"(Ghadr-380) এবং কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র "তালাইহ" (Talaieh) দেশটির সীমান্ত থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে একটি আমেরিকান ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরার সময় একটি মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেছে। এতে উভয় জাহাজে "ব্যাপক অগ্নিকাণ্ড" ঘটে বলে জানাগেছে।

জানাগেছে আইআরজিসি হরমুজ প্রণালীকে "যুদ্ধক্ষেত্র" ঘোষণা করেছে। তারা জানিয়েছে যে ইরানের সতর্কতা উপেক্ষা করার কারণে ১০ টিরও বেশি তেল ট্যাঙ্কারে আঘাত করা হয়েছে।

এদিকে, ইরানি বাহিনী এরবিল এবং কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে বলে খবরে প্রকাশ । এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো স্থল, আকাশ ও সমুদ্র পথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশংকা বিশ্লেষকদের।

Post a Comment

0 Comments