দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে গণ্য করবেন না।’
প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথন ভাষণে এসব কথা বলেন তিনি।
রমজান আত্মশুদ্ধির মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়।“
দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে ব্যাপারে ব্যবসায়ীসহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানা তিনি।
তিনি বলেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।’

0 Comments