Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

প্রথম দিনে পুঁজিবাজারে ‘প্রত্যাশার বারুদ’

টানা কয়েক মাস অনিশ্চয়তা, তারল্য সংকট ও আস্থাহীনতা কাটিয়ে দেশের পুঁজিবাজার স্থিতিশীল হতে শুরু করেছে। সুদিনের আশায় বেড়েছে বিনিয়োগ বাড়ছে লেনদেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ প্রথম রোববার। সপ্তাহের প্রথম কার্যদিবস একই সঙ্গে নির্বাচনের পর মার্কেটে লেনদেনের প্রথম দিন আজ। কার্যদিবসের শুরুতে কয়েক মিনিটেই শেয়ার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঊর্ধ্বমুখী সূচক ১০০ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্টে উন্নীত হয়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ২০ মিনিটে ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫টির। আর ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের প্রথম পাঁচ মিনিটেই অর্ধশতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) পৌঁছে যায়। 

ফলে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১১১ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ২১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৪৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। 

বাজার সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের দ্রুত নীতিগত দিকনির্দেশনার আশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন। 

Post a Comment

0 Comments