সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী, বিষয়টি মোটামুটি নিশ্চিত । প্রশ্ন হচ্ছে নতুন প্রধানমন্ত্রী বাসভবন কোথায়?
জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রী আবাসস্থল। তবে তার আগে ব্যাপক সংস্কারের প্রয়োজন। সূত্র বলছে সংস্কারের জন্য লেগে যেতে পারে দুই মাস। যেটা বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণভবনকে জাদুঘরে রূপান্তর করায় নতুন সরকারের প্রধানমন্ত্রী বাসভবন নিয়ে বিপাকে পড়েছে সরকার। নতুন বাসভবন খোজা হলেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কর্তৃপক্ষ। তাই ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গেলে সেটিকে সংস্কার করে নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে।
এটি সংস্কার করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুতরাং ঘোষিত সময় অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রী পরিষদের ও প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর কোথায় থাকবেন তারেক রহমান, সে বিষয়টি এখনো অমীমাংসিতই বলা চলে।
.jpg)
0 Comments