প্রতিবারের মতো এবারও আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। কার্ডধারী পরিবারগুলোর পাশাপাশি এবার ৩০ থেকে ৩৫ লাখ গ্রাহককে স্বল্পমূল্যে তেল, ডাল, চিন, ছোলা ও খেজুর পৌঁছে দেবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।
এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে।
রমজান মাস শুরুর আগের দিন থেকেই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে উল্লেখ করে টিসিবি জানায়, রোজায় নিয়মিত পণ্য হিসেবে তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে।
জানা গেছে, ট্রাকসেল উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েছে টিসিবি। তবে ট্রাকসেলের আওতায় পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
.jpg)
0 Comments