সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান হিসেবে প্রথম বারের মতো নির্বাচন করেই প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান।
কূটনৈতিক রীতি অনুযায়ী, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে পার্শ্ববর্তী ও বন্ধু রাষ্ট্রের ১৩ রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।
এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ১৩ রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
তবে ঢাকায় মোদির উপস্থিত না হওয়ার বিষয়টি নিশ্চিত করে এনডিটিভি জানায়, মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তবে দেশটির প্রধানমন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে সরকারের পররাষ্ট্র দপ্তর বলছে, প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও।
%20(1).jpg)
0 Comments