Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

৩৫ বছরের 'নারী শাসনের অবসান', বাংলাদেশ পেল পুরুষ প্রধানমন্ত্রী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করায় প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করতে যাচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।

১৯৯০সালের পর থেকে দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী পায়নি। সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এর মাধ্যমে ৩৫ বছর পর বাংলাদেশের নেতৃত্বে আসতে যাচ্ছেন একজন পুরুষ প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত সর্বমোট ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে বিএনপি জোট পেয়েছে ২১২ টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। 

ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, দীর্ঘ ৩৫ বছর বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন।

Post a Comment

0 Comments