Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন


সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণভাবে গ্রহণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস জামায়াতের আমির ডাঃ শফিউর রহমান শফিকুর রহমানকে তার দলের নির্বাচনে যথার্থ প্রতিদ্বন্দ্বিতা, স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকারকে সহযোগিতা, রাজনৈতিক শিষ্টাচার মেনে চলা ও নির্বাচনী ফলাফল শান্তিপূর্ণভাবে গ্রহণ করার কারণে সাধুবাদ জানান। 

ডঃ মোহাম্মদ ইউনুস জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছেন এবং নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করেছেন। এজন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” 

প্রধান উপদেষ্টা জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের শান্তিপূর্ণ আচরণের ভূয়ষি প্রশংসা করে বলেন, নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফল ঘোষণার পর পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতায় বিশেষ ভূমিকা রেখেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্যও ধন্যবাদ জানানো হলো।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময়ে আছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবেলায় গণতন্ত্রকে শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্ব অপরিহার্য।” 

তিনি ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতকে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সেই সঙ্গে, নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দলের অবদান সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে বলে প্রধান উপদেষ্টা আশা ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments