জনগণের চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যবসায় পরিণত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি সরকারের নব নিযুক্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডা: এম এ মোহিত। দায়িত্ব গ্রহণের পরই মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশের এক গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিরাজগঞ্জ-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত এ সাংসদ বলেন, স্বাস্থ্যকে বাণিজ্যমুক্ত করার চেষ্টা থাকবে আমাদের।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দলীয় ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘মানুষ যেন চিকিৎসার জন্য বড় শহরে ছুটতে বাধ্য না হয়, সে ব্যবস্থাই আমরা করতে চাই। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
.jpg)
0 Comments