হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাঁদ দেখে থাকলে ইসলামিক ফাউন্ডেশনের নির্দিষ্ট নাম্বারে ফোন করে জানাতে পারবেন কমিটিকে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এবৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হচ্ছে কবে, আজ না কাল -- এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠেয় এসভায় আপনি সরাসরি চাঁদ দেখার তথ্য জানাতে পারবেন।
এ বিষয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য সকল মুসলমানকে অনুরোধ করা হইল। এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বর গুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
উল্লেখ্য, বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
.jpg)
0 Comments