দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আজ প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে নতুন সরকার। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সচিবালয়ে আজ প্রথম আনুষ্ঠানিক কাজে যোগ দিবেন।
এর আগে, গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীরাও শপথ নেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছাবেন। সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।
.jpg)
0 Comments