চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আল্লাহপাকের কুদরত ও মহিমার বিশেষ প্রকাশ। প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়া এই ঘটনায় আমার অনেকেই নানা ধরনের সংস্কার বা কুসংস্কার অনুসরণ করে থাকি। তবে একজন মুমিন হিসেবে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সময় আমাদের কি করনীয়।
আল্লাহর রসুল হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল (সা.) সূর্যগ্রহণ দেখলে ভয়ার্ত হয়ে নামাজ পড়া, তাকবির (আল্লাহু আকবার) বলা, দোয়া করা ও সদকা করার নির্দেশ দিয়েছেন।
চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণের সময় আল্লাহর বড়ত্ব প্রকাশ, ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার), দোয়া ও সাদকা করা সুন্নাত।
বেশি বেশি ‘আল্লাহু আকবার’ (আল্লাহ মহান) বলা এবং নিচের দোয়াটি পড়া যেতে পারে: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي
(আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া আ-ফিনী ওয়ারযুকনী)
অর্থ: "হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার ওপর দয়া করুন, আমাকে নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন।"
সূর্যগ্রহণের সুন্নাত আমলসমূহ:
• সালাতুল কুসুফ: সূর্যগ্রহণ চলাকালীন দুই রাকাত বিশেষ নামাজ (সালাতুল কুসুফ) জামাতে আদায় করা সুন্নাত।
• তাকবির ও জিকির: আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপ করা।
• দোয়া ও ইস্তিগফার: আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাওয়া ।
• সাদকা: সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দান-সদকা করা।
.jpg)
0 Comments