Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

নুর-সকিসহ নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা আজ শপথ নিয়েছেন। এরই মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মন্ত্রিসভায় রয়েছে বিএনপির বাইরেও গণধিকার পরিষদের নুরুল হক নুর এবং গণ সংহতির জোনায়েদ সাকী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত জানা যাবে। মন্ত্রিসভায় সম্ভাব্য যারা থাকছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ড. এ জেড এম জাহিদ হোসেন, খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুজ্জামান আসাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, খলিলুর রহমান (উপদেষ্টা), হুমায়ুন কবির, মীর শাহে আলম, শ্যামা ওবায়েদ ইসলাম, এম এ মুহিত, জহির উদ্দিন স্বপন, নিতাই রায় চৌধুরী, ফারজানা রহমান পুতুল, ফরহাদ হোসেন আজাদ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব, মির হেলাল, আমিনুল হক।

দলীয় নেতারা বলছেন, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখেই এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথ অনুষ্ঠানের পর দপ্তর বণ্টন নিয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।

Write to S R Prince


Post a Comment

0 Comments