Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

১১ লাখ ৪৩ হাজার ৮৪৫ পোস্টাল ব্যালট পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার হাতে


দেশের অভ্যন্তরে ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচনের দিন দুপুর পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫ টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে। খবর বাসস’র। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত এ হিসাব জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

 নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বিভিন্ন দেশ হতে এ পর্যন্ত ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। এরমধ্যে, ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা হাতে পেয়েছেন। এদিকে, দেশের ভেতরে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট হাতে পেয়েছেন।

Post a Comment

0 Comments