Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

দুপুর ২টা পর্যন্ত ব্যালটবাক্স ছিনতাই ৩ কেন্দ্রে, জালভোট ৫৯, গোলযোগ প্রায় ৫০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ চলছে সারাদেশে। আজ দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দেশের ৪৮৬ টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩ জায়গায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

 সমন্বয় সেল থেকে আরো জানানো হয়েছে, দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ টি। পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪ টি কেন্দ্রে। আর ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এদিকে, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯ টি জালভোট দেওয়া হয়েছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮ টি। ৪টি স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

Post a Comment

0 Comments