জাতীয় নির্বাচনের ফলাফল দ্রুততম সময়ে প্রকাশের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ দাবি জানান।
তারেক রহমান বলেন, ভোটাররা যেন তাদের দেয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

0 Comments