'সাজানো নাটক’ দাবি কেন্দ্রের
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকা
নগদ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী। বুধবার দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তাঁর লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ
টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা
দিতে না পারায় তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট
কয়েকটি সূত্র প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে জানায়। তবে
পরে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন
কর্মকর্তা ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু
বেশি। তিনি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান জানিয়েছেন, তিনি
গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন।
তার বক্তব্য যাচাই–বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর
সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী
সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেছেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা
সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো।

0 Comments