ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই হঠাৎ পদত্যাগ করলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। যদিও ভোট শেষ হওয়ার পর দিন থেকেই তাকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন আমলা পাড়ায় চাউর ছিল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আব্দুর রশিদ নিজে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ডঃ আব্দুর রশিদ বলেন, “আমি পদত্যাগ করেছি।
হঠাৎ করে উনার পদ থেকে শূন্যতা সৃষ্টি হচ্ছে, এমতাবস্থায় মন্ত্রিপরিষদ শপথের অনুষ্ঠানকে করাবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করবেন সেটি আমি জানি না। কারণ আমি আর এখন দায়িত্বে নেই।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে সেটিও আমার অজানা। কারণ আমি এখন আউট অব সার্ভিস।
এদিকে, সংশ্লিষ্ট মহল থেকে বিষয়ে বিশেষ কোনো মন্তব্য পাওয়া না গেলেও উনার অব্যহতির বিষয়টি অনেকটা অনানুষ্ঠানিকভাবেই নেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। নির্বাচন সংক্রান্ত সৃষ্টির জটিলতা ও মতভে পার্থক্যের কারণেই এমন হয়ে থাকতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। তবে নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্রের এমন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা সৃষ্টি হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
.jpg)
0 Comments