Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

জর্ডান-আমিরাতের মার্কিন থাড রাডার ধ্বংস করেছে ইরান


জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিমান ঘাঁটিতে বসানো একটি এবং আরব আমিরাতে বসানো দুটি মার্কিন অত্যাধুনিক থাড রাডার ধ্বংস করেছে ইরান।

প্রায় ৫০০ মাইল তথা ৮০০ কিলোমিটারের চেয়েও বেশি দূরে বসানো ওই প্রতিরক্ষা ব্যবস্থায় নির্ভুল আঘাত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুগম করেছে আইআরজিসি।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন এর বরাতে ইরানি সংবাদমাধ্যম পার্স-টুডে’র খবরে প্রকাশ। 

সিএনএন জানিয়েছে, ইরান জর্ডানে মোতায়েন-করা একটি মার্কিন অত্যাধুনিক রাডার-স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

এদিকে, আরব আমিরাতেও একই ধরনের রাডার দুটি স্থাপনাসহ ইরানি হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দেখা গেছে সিএনএন’র স্যাটেলাইট ছবিতে । 

সিএনএন-এর তদন্তে দেখা গেছে, ইরানে ইসরায়েলি-মার্কিন হামলার জবাবে প্রথম দিকেই দেশটি জর্ডানে মোতায়েন ওই মার্কিন রাডারটি ধ্বংস করে দিতে সক্ষম হয়। থাড নামের ওই রাডার-স্থাপনাটি বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিমান ঘাঁটিতে বসানো ছিল। এই রাডারটি ইরান থেকে প্রায় ৫০০ মাইল তথা ৮০০ কিলোমিটারের চেয়েও বেশি দূরে বসানো ছিল।

Post a Comment

0 Comments