Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

মোটরবাইকে ২ লিটারের বেশি তেল নয়, সীমা বেঁধে দিল অন্য যানবাহনেও


দুই চাকার যান মোটরবাইক থেকে শুরু করে সকল যানবাহনেই দৈনিক জ্বালানি সংগ্রহের সীমা নির্ধারণ করে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার।

শুক্রবার (৬ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়,

  * একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে।

  * ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১০ লিটার জ্বালানি তেল নেওয়া যাবে।

  * স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) এবং মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল নিতে পারবে। 

  * পিকআপ বা লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে।

  * দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।

জানাগেছে, বাংলাদেশের ৮০ শতাংশ জ্বালানি তেল বিশ্ব বাজার থেকে আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে যুদ্ধাবস্থায় জ্বালানি তেলের আমদানি ব্যাহত হচ্ছে। তাই চলমান সঙ্কটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments