Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

নকল করে 'মেক ইরান গ্রেট অ্যাগেইন' শ্লোগান ট্রাম্পের !


ইরানিদের প্রতি নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানকে আগের চেয়ে অর্থনৈতিকভাবে আরও বড়, আরও উন্নত এবং শক্তিশালী করে তুলব।ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ইরানিদের প্রতি এমন আহ্বান জানান।

ট্রাম্প লিখেছেন, আত্মসমর্পণের পর এবং একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদাররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে আগের চেয়ে অর্থনৈতিকভাবে আরও বড়, আরও উন্নত এবং শক্তিশালী করে তুলব।

তিনি লিখেছেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন'   ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন।

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Post a Comment

0 Comments