Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

হিজবুল্লাহ’র আঘাতে ‘লণ্ডভণ্ড’ ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা সদর দপ্তর


ইরানে চলমান মারকিন-ইস্রায়েলি আগ্রাসনের মাঝেও লেবানন-ইসরায়েল সীমান্ত সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’ (আইএআই)-এর সদর দপ্তরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখোমুখি দেশটির প্রতিরক্ষা বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিওতে স্থাপণাটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একই সময়ে, উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে। 

হিজবুল্লাহর জানায়, বুধবার রাত ২টার দিকে (জিএমটি ০০:০০) তারা একঝাঁক ‘অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে মধ্য ইসরায়েলে অবস্থিত আইএআই সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া, বুধবার ভোরে তারা উত্তর ইসরায়েলে অবস্থিত একটি ‘ড্রোন কন্ট্রোল বেস’ বা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। 

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। হিজবুল্লাহর এই সাম্প্রতিক হামলাকে সেই বৃহত্তর সংঘাতেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।


Post a Comment

0 Comments