Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

প্রায় ৫ লাখ পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রথমবারের মত প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকেরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবার। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ গ্রহন নিশ্চিত করতে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশী দের জন্য পোস্টাল ব্যালটের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সালীম আহমাদ জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টা পর্যন্ত নিবন্ধনকারী প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হয়েছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন। ইতোমধ্যে, ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট সম্পন্ন করে জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্র আরো জানায়, আরো ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

Post a Comment

0 Comments