Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

দেশের অভ্যন্তরে আইসিপিভি ভোটার ৬ লাখ ছাড়িয়েছে

দেশের অভ্যন্তরে অবস্থানরত পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী আইসিপিভি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। খবর বাসসের। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত আইসিপিভি ভোটারদের কাছ থেকে রিটার্নিং কর্মকর্তার নিকট এ পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট জমা হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন। ইতোমধ্যে, ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। । সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Post a Comment

0 Comments