Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

নির্বাচন ২০২৬: বৈধ অস্ত্রের প্রায় অর্ধেক জমা পড়েনি



রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ভোটের আগের দিন পর্যন্ত জমা পড়েনি ২০ হাজার ২৮৮টি লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র।
বুধবার (১১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নিশ্চিত করা হয়।

জানা গেছে, ব্যক্তির নামে ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। রাষ্ট্রীয় আদেশ জারির পর থেকে আজ পর্যন্ত সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি বৈধ বা লাইসেন্স করা অস্ত্র জমা পড়ে। এর আগে, গত ১৮ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

সূত্র বলছে, জমা না হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া অস্ত্রই বেশি। এসব অস্ত্রের মালিকদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন। অনেকে আবার দেশের ভেতরে গা ঢাকা দিয়ে আছেন।

Post a Comment

0 Comments