Header Ads Widget

High Alert
Breaking News
LIVE
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু • ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় ১ নিহত • আজ ঢাকায় আসছেন পল কাপুর • চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু • সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি • ইরানকে সমর্থন জানাল চীন • সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা • আজ ‘ব্লাড মুন’—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ • কাতারে স্থগিত সব ফুটবল • স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ প্রি-অর্ডার শুরু • এশিয়ান কাপ ফুটবলে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ •

‘সেনা অভিযানে’ সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ



বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিককে সেনাবাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ টাইমসের সাংবাদিক ধরে নেয়ার উল্লেখিত ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত মিটিংয়ে উঠে আসে নির্বাচনের আগে সাংবাদিকদের উপর পুলিশি হামলা এবং সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ টাইমসের নিউজরুমে প্রবেশ করে জোরপূর্বক ২১ জন সাংবাদিককে তুলে নেওয়ার প্রসঙ্গ। জাতিসংঘের মুখপাত্র সরাসরি এই ঘটনাগুলোকে 'অত্যন্ত উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ কোনোভাবেই কাম্য নয়। 'এখন টেলিভিশন'-এর সিনিয়র রিপোর্টার ও জাতিসংঘ করেসপনডেন্ট আবদুল আহাদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র। এবিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সংবিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পুনরায় জোড়ালো আহ্বান জানানো হয়।

Post a Comment

0 Comments